মিরসরাইয়ের সব ইউপিতেই নৌকা জয়ী


প্রকাশিত: ০৫:১১ পিএম, ৩১ মার্চ ২০১৬

চট্টগ্রামের মিরসরাইয়ে ৯টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রাতে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেছেন দায়িত্বপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা।

বিজয়ীরা হলেন- ২ নং হিঙ্গুলী ইউনিয়নের নাসির উদ্দিন হারুন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে মকছুদ আহম্মদ চৌধূরী, ৪ নং ধুম ইউনিয়নে মো. জাহাঙ্গীর, ৫ নং ওচমানপুর ইউনিয়ন মফিজ উদ্দিন, ৬ নং ইছাখালী ইউনিয়নে নুরুল মোস্তফা, ৭নং কাটাছরা ইউনিয়নে রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ৮ নং দুর্গাপুর ইউনিয়নে আবু সুফিয়ান বিপ্লব, ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে এমরান উদ্দিন ও ১৬নং সাহেরখালী ইউনিয়নে কামরুল হায়দার চৌধুরী।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরসরাইয়ের ৯টি ইউনিয়নে ভোট গ্রহন শুরু হয়। ভোট যুদ্ধে ২০ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত সদস্য পদে ৫৬ জন, সাধারণ সদস্য পদে ১৮১ জন প্রার্থী অংশ নেন। ভোটের ফলাফলে নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত মেম্বার প্রার্থীরাও বিজয়ী হয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। দিনভর ভোট কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল।

এদিকে, জাল ভোট, কেন্দ্র দখল ও হামলার অভিযোগ এনে মিরসরাইয়ের সবকটি ইউপিতেই নির্বাচন বর্জন করেছেন বিএনপির প্রার্থীরা। কেন্দ্রীয়ভাবেও দলটি নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে।
 
জীবন মুছা/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।