৩ এপ্রিল জ্যামাইকাতে ঢালিউড অ্যাওয়ার্ড


প্রকাশিত: ০৬:৩৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

বাংলাদেশের চলচ্চিত্র, নাট্য জগত এবং কন্ঠ শিল্পীদের অংশগ্রহণে জমকালো অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক অ্যাওয়ার্ড’। জনপ্রিয় এই অনুষ্ঠানটি আগামীকাল রোববার, ৩ এপ্রিল জ্যামাইকার ইয়র্ক কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢালিউডের ১৫তম আসরে এবার ঢাকার প্রায় ৩০জন শিল্পী অংশগ্রহণ করছেন। শোটাইম মিউজিক এন্ড শো’র  প্রেসিডেন্ট আলমগীর খান আলম জানিয়েছেন, এবারের অনুষ্ঠানটি হবে সবচেয়ে আকর্ষনীয়। সন্ধ্যা ৬টার সময় উন্মুক্ত হবে দরজা। মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়।

এবারের ঢালিউড শিল্পীদের মধ্যে থাকছেন চিত্রনায়িকা মাহি, পার্থ বড়ুয়া, বাপ্পা মজুমদার, মিলন, নৃত্য শিল্পী হিমু, প্রিয়া, মডেল জান্নাতুল পিয়া, জায়েদ খান, সজল, সাজু খাদেম, মীম, শাহনাজ বেলি, বাঁধন, সুজানা জাফর, পড়শি, তানজিন তিশা এবং জনপ্রিয় চিরকুট ব্যান্ড।

আলমগীর খান আলম আরো বলেন, ‘ঢালিউড অ্যাওয়ার্ডের টিকিট পাওয়া যাচ্ছে জ্যাকসন হাইটসের অবকাশ ভিডিও, কবীর বেকারী, ইত্যাদি গ্রোসারী, খামার বাড়ি এবং মল্লিকা ভিডিওতে, ব্রুকলিনের সূচনা গ্রোসারী, জ্যামাইকার বোম্বে ভিডিও, আপনার ফার্মেসী, এস্টোরিয়া কবীর বেকারী এবং শো’র দিন সামান্য টিকিট পাওয়া যাবে টিকিট কাউন্টারে।’

তিনি জানান, টিকিটের মূল্য রাখা হয়েছে ৩০, ৫০ ও ভিআইপি ১০০ ডলার। পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না।

ঢালিউড অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে এরইমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সে অনুযায়ী চলছে চোখ ধাঁধানো প্রস্তুতি।  

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।