মালিবাগে বাস উল্টে যান চলাচল বন্ধ : তীব্র যানজট


প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০২ এপ্রিল ২০১৬

রাজধানীর মালিবাগে গাজীপুরগামী প্রভাতী বনশ্রী বাস উল্টে যাওয়ায় এই রুটে সাময়িকভাবে যানচলাচল বন্ধ আছে। ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।

শনিবার দুপুরে মালিবাগ-মৌচাক রুটে এ ঘটনা ঘটে। এতে ভোগান্তিতে পরেছে যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, রাস্তার মাঝখানে কাত হয়ে যাওয়া বাস সরিয়ে যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে সংশ্লিষ্টরা। এ কারণে সৃষ্ট  যানজট মালিবাগ মোড় থেকে কাকরাইল মোড় হয়ে বিজয়নগর পর্যন্ত পৌঁছেছে।

এএস/জেএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।