প্রাক বাজেট আলোচনায় ইআরএফ নেতাদের সঙ্গে বসবেন মুহিত
২০১৬-১৭ অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় এবার অর্থনৈতিক বিটের রিপোর্টারদের সংগঠন ইকোনমিক রিপোর্টাস ফোরামের (ইআরএফ) সঙ্গে বৈঠকে বসছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সকাল ১০টায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে এই আলোচনায় আয়োজন করেছে অর্থ মন্ত্রণালয়।
জানা যায়, প্রতি অর্থ বছরেই বাজেট প্রনয়ণ করার আগে অর্থনীতিবিদ, ব্যবসায়ি সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রাক-বাজেট আলোচনায় বসেন অর্থমন্ত্রী। এরই ধারাবাহিক ইআরএফের সঙ্গে এ বৈঠক।
প্রাক বাজেট আলোচনায় ইআরএফ নেতারা বৈঠকে বাজেটের জন্য তাদের পরামর্শ তুলে ধরবেন। এছাড়া সমসাময়িক অর্থনীতি নিয়েও কথা বলবেন তারা।
এসএ/এআরএস/আরআইপি