লেস্টার রূপকথা চলছেই


প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৩ এপ্রিল ২০১৬

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা এবার অখ্যাত লেস্টার সিটির হাতেই যে উঠছে তাতে সম্ভবত আর সন্দেহের কোন অবকাশ নেই। ৩২ রাউন্ড শেষ হয়ে গেলো।

দ্বিতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে ৭ পয়েন্টের। আর বাকি ৬টি রাউন্ড। এই ৬ রাউন্ডে লেস্টারকে পেছনে ফেলা একপ্রকার অসম্ভবই। সর্বশেষ আজ রাতেই নিজেদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে হ্যারি কেনের শিষ্যরা।

খেলার ৩৮তম মিনিটেই ওয়েজ মরগ্যানের গোলে সাউদাম্পটনের বিপক্ষে কাংখিত জয়টি তুলে নেয় লেস্টার। ক্রিশ্চিয়ান ফুকসের পাস থেকে দুর্দান্ত গোলটি করে লেস্টারকে জয় এনে দেন ওয়েজ। এই জয়ের ফলে ৩২ ম্যাচ শেষে লেস্টারের পয়েন্ট দাঁড়িয়েছে ৬৯। টটেনহ্যামের পয়েন্ট ৬২ এবং তৃতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৫৮।

 

আইএইচএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।