নাইজেরিয়ায় আল কায়েদার শীর্ষ নেতা খালিদ আটক


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৪ এপ্রিল ২০১৬

নাইজেরিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ইসলামি জঙ্গি সংগঠন আনসারুর শীর্ষ নেতা খালিদ আল বার্নাইকে আটক করা হয়েছে। খবর বিবিসির।

আনসারুর গোষ্ঠী ২০১২ সালে নাইজেরিয়ার রাজধানী আবুজায় কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করে। দেশটির সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাবে আবু বাকার বলেন, খালিদ আল বার্নাই আমাদের ওয়ান্টেড সন্ত্রাসীদের তালিকার শীর্ষে রয়েছেন।
 
নাইজেরিয়ার এক সেনা মুখপাত্র জানান, কেন্দ্রীয় প্রদেশ কোজির রাজধানী লোকোজা থেকে খালিদ আল-বার্নাইকে আটক করা হয়।

প্রসঙ্গত, ২০১২ সালে খালিদকে ধরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে। সেসময় খালিদ নাইজেরিয়ার আন্তর্জাতিক তিন শীর্ষ সন্ত্রাসীর একজন হিসেবে পরিচিতি পান।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।