ইসরায়েলের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৫ মার্চ ২০২৬
ইসরায়েলের পালমাচিম বিমান ঘাঁটিতে একটি ‘এলবিট হার্মিস ৯০০’ মডেলের মনুষ্যবিহীন ড্রোন/ ৫ জুলাই, ২০২৩ তারিখে তোলা ছবি/ এএফপি

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা রোববার (১৫ মার্চ) ইসরায়েলের সবচেয়ে বড় শহর তেল-আবিবের দক্ষিণে একটি বিমানঘাঁটিতে উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে। এমন সময় এই হামলার দাবি করা হলো, যখন ইসরায়েল লেবাননে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা তেল-আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম বিমানঘাঁটি লক্ষ্য করে একটি ‘উন্নত ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করে।

গোষ্ঠীটি আরও দাবি করেছে, লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৫ মাইল) দূরে অবস্থিত ওই বিমানঘাঁটিতে হামলার আগে তারা উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও সীমান্তের কাছাকাছি লেবাননে অবস্থানরত ইসরায়েলি সেনাদের ওপরও কয়েকটি হামলা চালিয়েছে।

সূত্র: এএফপি

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।