চারঘাটে ট্রলির ধাক্কায় শিশু নিহত


প্রকাশিত: ১০:২৬ এএম, ০৫ এপ্রিল ২০১৬

রাজশাহীর চারঘাটে বালুবাহী ট্রলির ধাক্কায় রিংকু (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার নন্দনগাছি এলাকার বালাদিয়াড় গ্রামের এ ঘটনা ঘটে। সে ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় ট্রলিসহ চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু রিংকুকে নিয়ে প্রতিবেশির বাড়িতে যাওয়ার জন্য বের হন মা রূপালি। মা সামনে আর ছেলে আঁচল ধরে পেছনে। রাস্তা পার হওয়ার সময় মা আগেই রাস্তা পার হয়ে যায়। আর শিশু রিংকু থেকে যায় এপারে। পরে মায়ের কাছে যাওয়ার জন্য দৌঁড় দেয় রিংকু। এসময় বালুবাহী ট্রলির ধাক্কায় মারা যায় রিংকু। পরে স্থানীয়রা চালকসহ ঘাতক ট্রলিটি আটক করে।

এ ব্যাপারে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ট্রলি ও এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

শাহরিয়ার অনতু/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।