পানামায় সাইফ-কারিনা-কারিশ্মারও নাম


প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৭ এপ্রিল ২০১৬

বচ্চন পরিবারের পর পানামা দুর্নীতিতে এবার নাম এসেছে নবাব পরিবারের। সাইফ আলি খান, কারিনা কাপুর ও কারিশ্মা কাপুর তিনজনই আছেন তালিকায়। খবর আজকালের।

জানা গেছে, শিল্পপতি বেণুগোপাল ধুত ও পুনের এক রিয়ালটর সংস্থা ‘চোরডিয়া ফ্যামিলি’র সঙ্গে মিলে আইপিএলে পুনের হয়ে নিলামে অংশ নিতে পি–ভিশন নামের এক সংস্থা গঠন করেছিলেন তারা। যাতে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের অবডুরেট লিমিটেড নামের এক কোম্পানিও টাকা লগ্নি করেছিল। কিন্তু নিলামে বিশেষ সুবিধা করতে না পেরে বন্ধ করে দেওয়া হয় পি–ভিশন নামের ওই সংস্থাটিকে। পরে গুটিয়ে নেয়া হয় অবডুরেট লিমিটেডকেও।

পি–ভিশনের ৩৩ শতাংশের অংশীদার ছিল ‘চোরডিয়া ফ্যামিলি’। করিশ্মা ও করিনা, দু’জনেই ৪.৫ শতাংশের অংশীদার ছিলেন। সাইফ ও মনোজ এস জৈন নামের এক ব্যক্তি ৯ শতাংশের অংশীদার ছিলেন।

অন্যদিকে দু’টি আলাদা কোম্পানি মারফত ২৫ শতাংশের অংশীদার ছিলেন বেণুগোপাল ধুত। আর ১৫ শতাংশ বরাদ্দ ছিল ব্রিটিশ ভার্জিন আদালতের ওই সংস্থার জন্য।

তবে পি–ভিশনের ২৫ শতাংশ অংশীদারত্বের কথা মেনে নিলেও, অবডুরেট লিমিটেড সম্পর্কে কিছু জানতেন না বলে জানিয়েছেন বেণুগোপাল। একইভাবে চোরডিয়াদের পক্ষ থেকেও অবডুরেট লিমিটেডের কথা অস্বীকার করা হয়েছে।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।