আনোয়ারায় আগুনে পুড়লো ৩ রাইস মিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০১:৪২ এএম, ২৮ জানুয়ারি ২০২৪

চট্টগ্রামের আনোয়ারায় আগুনে পুড়ে গেছে তিনটি রাইস মিল। এতে ক্ষতি হয়েছে অন্তত কোটি টাকার।

শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বটতলী রুস্তম হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে স্থানীয় দৌলত রাইস মিল, জামাল রাইস মিল ও শাহ মোহসেন আউলিয়া রাইস মিল পুড়ে গেছে। খবর পেয়ে আনোয়ারা ও কর্ণফুলী মডেল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মং সুইনু মার্মা জাগো নিউজকে বলেন, আগুনে তিনটি রাইস মিল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এমডিআইএইচ/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।