চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৬ এপ্রিল ২০২৪
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে ডাম্পিং ট্রাকের ধাক্কায় আবদুল নবী নামে (৭০ বছর) এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে বোয়ালখালী থানার কালিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল নবী বোয়ালখালী থানার আহলা করলডেঙ্গা ইউনিয়নের গাজীর পাড়ার মৃত সৈয়দ খানের ছেলে।

স্থানীদের অভিযোগ, পটিয়া-কানুনগোপাড়া সড়কে বালু পরিবহনকারী ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

স্থানীয় করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শেখ কামাল জানান, বৃদ্ধ আবদুল নবী পায়ে হেঁটে কালিহাট বাজারে যাচ্ছিছিলেন। এসময় পটিয়ার দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ডাম্পিং ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। ট্রাকটি বালু আনতে শ্রীপুর গ্রামে যাচ্ছিল।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.তনুজা বলেন, দুপুর ১টার দিকে ওই বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বোয়ালখালী থানা পরিদর্শক (তদন্ত) মো.সাইফুল ইসলাম জানান, ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমডিআইএইচ/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।