বায়ুদূষণের শীর্ষে আজ ঢাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
ফাইল ছবি

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা ঢাকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২৫১। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন:

দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ। এই শহরটির দূষণ স্কোর ২৪৮ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

এবং ভারতের দিল্লি রয়েছে পাঁচ নম্বরে। এই শহরটির দূষণ স্কোর ২১৪ অর্থাৎ এখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।