আজকের আলোচিত ছবি: ১২ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। এর মাধ্যমে আমরা দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করলাম।
-
রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর ভোটের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
-
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।
-
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার শুরু থেকেই তিনটি ম্যান্ডেট সামনে রেখেছিল বিচার, সংস্কার এবং নির্বাচন।
-
ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ, আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি এবং সদস্যদের বডি ওর্ন ক্যামেরা ব্যবহার সব মিলিয়ে নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।
-
রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্রে এজেন্টদের প্রবেশে বাধা ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ তুলেছেন ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী।