আজকের আলোচিত ছবি: ২৪ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে অফিসে আসলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
সচিবালয়ে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।
-
গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে জ্বালানি তেল সরবরাহের স্বাভাবিক প্রক্রিয়াটা ভেঙে পড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলেও জানিয়েছেন তিনি।
-
আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
-
পবিত্র ঈদুল ফিতরের পর আজ খুলেছে সরকারি অফিস। তবে ঈদের পর প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি কম।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে তেল সংকট পড়েছে বাংলাদেশও। দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ ঠিক না থাকায় বন্ধ রয়েছে অনেক স্টেশন। তবে সীমিত পরিসরে খোলা পাম্পগুলোতে বিভিন্ন সময় তেল দেওয়া কার্যক্রম চললেও তৈরি হচ্ছে দীর্ঘ লাইন।
-
ঈদের টানা ছুটি শেষে ব্যাংকে লেনদেন শুরু, ফিরছে স্বাভাবিক গতি।
-
নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।