আজকের আলোচিত ছবি: ২৯ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সপ্তাহের প্রথম কর্মদিবসে অন্য দিনের মতো সকালেই সচিবালয়ে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ দিনের কার্যক্রমে ছিল ভিন্নতা। প্রতিদিনের মতো গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দপ্তরে না গিয়ে প্রথমেই চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে।
-
‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
অনিয়ম রোধে সব গণপরিবহনে জিপিএস ট্র্যাকার বসানো হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
-
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন বিভিন্ন কলকারখানা শ্রমিকরা। এতে কর্মচাঞ্চল্য ফিরেছে শিল্পনগরী গাজীপুরে। হাট-বাজার ও বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতা ও কেনাকাটা।
-
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।