আজকের আলোচিত ছবি: ২৫ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে ও প্রাণ উৎসর্গ করতে উজ্জীবিত করে।
-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের প্রকাশিত স্মারক সামগ্রীর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয়’ নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
-
চট্টগ্রাম নগরীতে জ্বালানি তেলের বড় ধরনের সংকট না থাকলেও ফিলিং স্টেশনগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন, আতঙ্কে অতিরিক্ত তেল নেওয়ার প্রবণতা, সরবরাহে সাময়িক চাপ এবং গুজব এই তিন কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
-
ঈদুল ফিতর উদযাপনের পঞ্চম দিন আজ। ঈদকে কেন্দ্র করে টানা ছুটি শেষ হলেও রাজধানী ঢাকার সড়ক আজও ফাঁকা। সড়কে গত কয়েকদিনের তুলনায় সড়কে যান চলাচল কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। ফলে ভোগান্তিহীন সড়কে আজও কাটেনি যাত্রী সংকট। ফাঁকাই থাকছে গণপরিবহন।