আজকের আলোচিত ছবি: ২৮ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
-
বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
-
ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের ছুটি শেষে আজও ঢাকায় ফিরছে মানুষ। রাজধানীর অন্যতম প্রবেশ পথ যাত্রাবাড়ী, সায়েদাবাদ, দোলাইপাড় এলাকায় এখন কর্মস্থলে ফেরা মানুষের ভিড়।
-
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
-
দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক আছে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার অনুরোধ জানিয়েছে সরকার।
-
মজুত থাকার পরও গ্রাহকের কাছে জ্বালানি তেল বিক্রি না করার অপরাধে জামালপুরের জুই এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
-
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয় যাত্রী আহত হয়েছেন।