আজকের আলোচিত ছবি: ১৫ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সিএ প্রেস উইং
-
প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। ছবি: সিএ প্রেস উইং
-
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হাতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। ছবি: সিএ প্রেস উইং
-
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হাতে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। ছবি: সিএ প্রেস উইং
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক পরিবেশ ছিল শান্তিপূর্ণ, এমনকি উৎসবমুখর এমন মন্তব্য করেছে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে সংস্থাটির প্রতিনিধি দল ভোটগ্রহণ প্রক্রিয়াকে সুশৃঙ্খল ও আইনসম্মত বলে উল্লেখ করেছে।
-
পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ কর্মসূচির আওতায় আল্লামা মুহাম্মদ ইকবাল বৃত্তিপ্রাপ্ত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রথম ব্যাচ পাকিস্তানে পৌঁছেছে।
-
বাগেরহাটের ফকিরহাটে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
-
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া), রংপুর-৩ (সদর) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে পুনরায় ভোট গণনার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছেন বিএনপি প্রার্থীর সমর্থকরা।