আজকের আলোচিত ছবি: ২৩ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পরও রাজধানী ছাড়ছেন অনেক মানুষ। ঈদের তৃতীয় দিন সোমবার রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড় ঘরমুখো যাত্রীদের। পরিবারের সঙ্গে সময় কাটাতে কিংবা ছুটির সুযোগে দেশের বিভিন্ন গন্তব্যে সড়কপথের ভোগান্তি এড়িয়ে নির্বিঘ্নে যেতে রেলপথ বেছে নিয়েছেন অনেকেই।
-
ঈদের তৃতীয় দিন আজ। অল্প অল্প করে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে এখনো ফাঁকা রাজধানী ঢাকা। ফলে কর্মব্যস্ত নগরীর সড়কে ফেরেনি প্রাণঞ্চলতা। সড়কে গাড়ি চলাচল কিছুটা বাড়লেও যাত্রীর উপস্থিতি খুবই কম। ডেকে ডেকেও যাত্রী পাচ্ছে না বাসগুলো।
-
পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ করতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা।
-
ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষ হচ্ছে আজ। তবে এখনো অনেকেই রাজধানীতে ফেরেননি। আবার কেউ কেউ ঈদের পরও ঢাকা ছাড়ছেন। তবে মানুষের উপস্থিতি কমলেও কমেনি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে এখনো সবজির দাম তুলনামূলক চড়া।
-
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কাজের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, হালাল উপার্জনের মাধ্যমে একইসঙ্গে সৎ থেকে বেহেশতে যাব। আমরা অন্যদের মতো ধর্মকে বিক্রি করে বেহেশতের টিকিট বিক্রি করি না।
-
ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফিরতে শুরু করেছেন সাতক্ষীরার মানুষ। তবে ট্রেন ও নৌপথের সুবিধা না থাকায় পুরো চাপ এখন সড়কপথে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।