আজকের আলোচিত ছবি: ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক মন্ত্রী আহসান ইকবাল চৌধুরী।
-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিতে দেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী।
-
বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ঢাকায় পৌঁছেছেন।
-
নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
-
বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন ভারতের স্পিকার ওম বিরলা। ভারতীয় বিমানবাহিনীর বিশেষ উড়োজাহাজে তিনি মঙ্গলবার সকালে ঢাকায় অবতরণ করেন।
-
বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৩ সংসদ সদস্য (এমপি) এবং দুজন টেকনোক্র্যাট।
-
নববির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ উপলক্ষে সংসদ ভবনের আশপাশের সড়কে যান চলাচল সীমিত থাকায় মেট্রোরেলে যাত্রীদের প্রচুর ভিড় দেখা গেছে। ফার্মগেট, বিজয় সরণি ও আশপাশের স্টেশনগুলোতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় লক্ষ্যনীয়।
-
নতুন মন্ত্রিসভার মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪৫টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের (সরকারি যানবাহন অধিদপ্তর) মাধ্যমে গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।