আজকের আলোচিত ছবি: ২১ ফেব্রুয়ারি ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
যারা আমাদের প্রিয় মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছেন, বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করেছেন, সেই বীর মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের প্রতি বাঙালি জাতি আজ অতল শ্রদ্ধায় অবনত হয়েছে।
-
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন।
-
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গভীর রাতেও মা-বাবার হাত ধরে এসেছে শিশুরা।
-
অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, নির্বাচনের মধ্যদিয়ে দেশে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ করতে হবে।
-
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বাহিনীর প্রধান। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১৫ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
-
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা মব করছেন এখান থেকে সরে আসাটাই উচিত। মব মানে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। মব কালচার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে।
-
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।