আজকের আলোচিত ছবি: ২১ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
-
জাতীয় সংসদ ভবনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় ভবনের দক্ষিণ প্লাজার নিচে এ জামাত অনুষ্ঠিত হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মুসল্লি জামাতে অংশ নেন।
-
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে মোনাজাতের মাধ্যমে শেষ হয় পঞ্চম ও সর্বশেষ জামাত। বয়ান, দুই রাকাত ওয়াজিব নামাজ, খুতবা এবং মোনাজাতসহ প্রতিটি জামাত শেষ হতে ৩০ মিনিটের মতো সময় লেগেছে। নামাজ শেষে প্রতিটি মোনাজাতে বিশ্ববাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।
-
ভোরের কুয়াশা কাটতে না কাটতেই জনসমুদ্রে পরিণত হয় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন ঈদ জামাতে এবার অংশ নিলেন ছয় লাখেরও বেশি মুসল্লি যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বৃহৎ সমাগম হিসেবে দেখা হচ্ছে।
-
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর দেশজুড়ে উদযাপিত হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে টানা ছুটি থাকায় আগেই রাজধানী ছেড়েছেন কোটি মানুষ।
-
পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশের জনগণ, দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন আগামী দিনে নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারি। সেজন্য পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা কামনা করছি। বিশেষভাবে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হবো।
-
যশোরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সকাল ৮টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
-
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।