আজকের আলোচিত ছবি: ২০ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাতারাতি পাল্টে গেছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালের চিত্র। গতকাল পর্যন্ত যেখানে ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল সেখানে আজ অনেকটাই ফাঁকা। নেই যাত্রীদের কোলাহল কিংবা টিকিটের জন্য কাউন্টারের সামনে দীর্ঘ লাইন।
-
ঈদুল ফিতর ঘিরে ঘরমুখো মানুষের চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে যানবাহন পারাপার ও টোল আদায়ে রেকর্ড গড়েছে দেশের প্রধান দুটি সেতু পদ্মা ও যমুনা। যেখানে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায়ের নজির স্থাপন হয়েছে।
-
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নিহত প্রবাসী বাংলাদেশি মোশাররফ হোসেনের মরদেহ দেশে এসেছে। সকাল ১০টা ৪৮ মিনিটে তাকে বহন করা সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
-
ভোগান্তির পর শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নেই তেমন পরিবহন। এতে মহাসড়ক অনেকটাই ফাঁকা পড়ে আছে। ফলে কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তি নিয়ে বাড়ি যাচ্ছে ঘরমুখো মানুষজন।
-
ক্রেতাদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ক্ষীর চমচমসহ শত শত মণ মিষ্টি মজুত করছেন রাজবাড়ীর মিষ্টি ব্যবসায়ীরা।
-
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। আহলে হাদিসের একটি অংশের অনুসারীরা প্রতি বছরের মতো এবারও একদিন আগে এই উৎসব পালন করছেন।
-
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বিরামপুরে দুইটি ইউনিয়নের প্রায় ২০টি গ্রামের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও অংশগ্রহণ করেন।