আজকের আলোচিত ছবি: ১৯ মার্চ ২০২৬
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ছাড়ছেন নানান শ্রেণিপেশার মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের চাপ পথে পথে।
-
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল ও যাত্রাবাড়ী এলাকায় ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। সেখানকার সড়কগুলোতে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষমান মানুষের আনাগোনা ও জটলা। প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে অনেকে ব্যাগ ও মালপত্র নিয়ে ছুটছেন এদিক-ওদিক।
-
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন মানুষ। গত কয়েকদিনের মতো আজও রাজধানীর মহাখালী বাস টার্মিনালে সকাল থেকে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
-
অতিরিক্ত যানবাহনের চাপ, মহাসড়কের বিভিন্ন জায়গায় ও যমুনা সেতুর ওপর একাধিক যানবাহন বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের অন্তত ২৫ কিলোমিটার এলাকায় থেমে যানজট সৃষ্টি হয়েছে।
-
বগুড়ার আদমদীঘির সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ পুনরায় সচল হওয়ার পথে।
-
ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকাজুড়ে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়। প্রতিটি প্ল্যাটফর্মে ছিল মানুষের ঢল, যেন তিল ধারণের ঠাঁই নেই।
-
মাদারীপুর সদরের তাঁতিবাড়ি এলাকায় যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ভোর ৬টার দিকে ওই এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কের এই দুর্ঘটনা ঘটে। এর ফলে মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
-
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।