হাসপাতালে ভর্তি রিজভী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার বিকেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়/ছবি: জাগো নিউজ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি কয়েকদিন ধরে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

এদিকে, রুহুল কবির রিজভীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

কেএইচ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।