এখনো যারা ভোট দেননি তাদের ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এখনো ভোট দেননি, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান লেখেন, গণতান্ত্রিক অভিযাত্রার এক গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন। যারা এরই মধ্যে ভোট প্রদান করে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আরও পড়ুন
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেবো: তারেক রহমান
দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
তিনি আরও লেখেন, যারা এখনো ভোট দেননি অনুরোধ রইলো- সময়ের মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনার একটি সচেতন ও দায়িত্বশীল ভোটই দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এসময় দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, আসুন, সবাই মিলে একসঙ্গে দেশ গড়ি।
কেএইচ/কেএসআর