আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম/ ফাইল ছবি

জনগণের রায়ের মধ্যদিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম। একই সঙ্গে আগামী কয়েক ঘণ্টা ভোটারদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

আরও পড়ুন
তিন আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট 
আজ আপনাদের বিজয়ের দিন: জামায়াত আমির 

ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, ‌‘বাংলাদেশ আজ এক যুগ-সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণের রায়ের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে। এরই মধ্যে অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। যাদের এখনো ভোট দেওয়ার সুযোগ হয়নি, দ্রুত আপনার ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুন।’

তিনি আরও লেখেন, ‘বাংলাদেশে নতুন সূর্যোদয়ের সাক্ষী হতে পরিবারের সব সদস্যকে নিয়ে দ্রুত ভোটকেন্দ্রে চলে আসুন। পছন্দের প্রার্থীকে ভোট দিন। ভোটাধিকার হরণের যে কোনো অপচেষ্টা রুখে দিন। আগামী কয়েক ঘণ্টা সর্বোচ্চ সতর্ক থাকুন।’

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।