আজ আপনাদের বিজয়ের দিন: জামায়াত আমির
দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এ ভোটের দিনকে ‘বিজয়ের দিন’ হিসেবে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন
ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, আজ আপনাদের বিজয়ের দিন। আজ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের দিন। কেউ হয়তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাদেরকে কোনো সুযোগ দেবেন না। এ অন্যায়ের বিরুদ্ধে আমরা ১৭ বছর ধরে লড়াই করে এসেছি। সেই পুরোনো ফ্যাসিবাদকে আর নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।’
তিনি আরও লেখেন, ‘আপনাদের সামনে ঘটে যাওয়া সব অনিয়ম রেকর্ড করুন এবং মানুষকে জানিয়ে দিন কারা এর সঙ্গে জড়িত। সত্য প্রকাশিত হোক। মিথ্যার পরাজয় অবশ্যম্ভাবী।’
এএএইচ/কেএসআর