রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করলেন ড. আব্দুল মান্নান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
রমজান উপলক্ষে পুরান ঢাকায় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ড. আব্দুল মান্নান/ছবি সংগৃহীত

পুরান ঢাকার গেন্ডারিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এক হাজারের বেশি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ঢাকা-৬ আসনে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নেওয়া ড. আব্দুল মান্নান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মান্নান, আমি কথা দিয়েছিলাম, নির্বাচিত হলেও মানুষের পাশে থাকবো, না হলেও মানুষের পাশে থাকবো।

তিনি অভিযোগ করে বলেন, জনগণ তাকে সর্বোচ্চ ভোট দিলেও কারচুপি ও সূক্ষ্ম ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে পরাজিত দেখানো হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, যারা প্রশাসনের সহায়তায় ফলাফল পরিবর্তন করে ক্ষমতায় আসে, তারা প্রকৃত অর্থে জনগণের প্রতিনিধিত্ব করে না।

মান্নান আরও বলেন, ক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতায়নের জন্য রাজনীতি করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত থাকবে।

ড. মান্নান বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের কল্যাণে একটি মানবিক সংগঠন। দলটির চার দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। দলমত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে সামাজিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে মানুষের সমান অধিকার, মর্যাদা ও স্বাধীনতা প্রতিষ্ঠায় দলটি কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের শহীদ জুনায়েদের বাবা শেখ জামাল হাসান, মহানগরীর মজলিসে শুরা সদস্য মাস্টার রুহুল আমিন, মীর বাহার আমিন, নেছার উদ্দিনসহ বিভিন্ন থানা আমির-সেক্রেটারি ও স্থানীয় ব্যক্তিরা।

এমডিএএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।