জামায়াত আমির

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১১ মার্চ ২০২৬
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান/ ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা চাই জুলাই সংস্কারের প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। তার আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকুই চাই। সেখানে ডেপুটি স্পিকারের বিষয়টি রয়েছে।

বুধবার (১১ মার্চ) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশ ও জাতির জন্য বিরোধীদল হিসেবে আমাদের ভূমিকা কী হবে তার জন্যই আমরা বসেছিলাম। আমরা আজ সব সদস্যের পরামর্শ নিয়েছি। আমরা চাই জাতীয় সংসদ দেশ গঠনে অর্থবহ ভূমিকা পালন করুক। যিনি স্পিকার থাকবেন, বিরোধীদলকে যথেষ্ট সুবিধা দেবেন। তাহলে গণতন্ত্রের সৌন্দর্য ফুটে উঠবে।

আরও পড়ুন
জুলাই সনদ বাস্তবায়নের পর ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত: জামায়াত 
প্রাণবন্ত সংসদ গড়তে চায় সরকার, প্রথম অধিবেশন বৃহস্পতিবার 

তিনি বলেন, এবার দুটি নির্বাচন হয়েছে। দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচন আমরা মেনে নিয়েছি। অর্ডিন্যান্সকে সম্মান করে আমরা দুই জায়গায় শপথ নিয়েছি। দুঃখের বিষয় হলো সরকারি দল এখনো সংবিধান সংস্কারের শপথ নেয়নি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জুলাইকে সম্মান করতে হবে। চব্বিশ থাকলেই ছাব্বিশ থাকবে, নাহলে ছাব্বিশের অস্তিত্ব থাকবে না। ২৪-কে অমান্য, অগ্রাহ্য করে, পাশ কাটিয়ে ২৬- এ জাতির জন্য কোনো সুখকর হবে না।

তিনি বলেন, আমরা চাই যে চারটি বিষয়ে গণভোটে দেওয়া হয়েছে, তার সর্বাত্মক বাস্তবায়ন হোক।

আরএএস/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।