আদালতে তোলা হতে পারে ফখরুলকে
রাজধানীর চকবাজার থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হতে পারে।
সূত্র মতে, পল্টন, চকবাজার, শাহবাগ ও তুরাগ থানার মামলায় মির্জা ফখরুলকে শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে। তবে কোন মামলায় আদালতে হাজির করানো হবে তা এখনো নিশ্চিত নয়।
আইনজীবী সূত্রে জানা যায়, কয়েকটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের আগাম জামিনের বিষয়ে হাইকোর্টে শুনানি হতে পারে।