অসুস্থতার পরও মনোবল হারাননি খালেদা
অসুস্থ থাকলেও আন্দােলন চলমান রাখতে মনোবল হারাননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুরে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ শেখে সাংবাদিক মাহফুজ উল্লাহ গণমাধ্যমকর্মীদেরকে একথা জানান।
তিনি বলেন, অতীতে বিএনপির আন্দােলন সংগ্রামে জনগণকে যেমনিভাবে তিনি কাছে পেয়েছিলেন তেমনিভাবে চলমান এই আন্দােলনে তিনি জনগণকে সঙ্গে পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন। এর আগে পুলিশের অনুমতি নিয়ে বেলা সাড়ে ১১ টায় গুলশান কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
এদিকে একই সময়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে ঢাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার সাংবাদিকদের জানান, ম্যাডাম অসুস্থ। তিনি দোয়া চেয়েছেন। চলমান আন্দােলন নিয়ে খালেদা জিয়ার সাথে কথা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে দুপুর সাড়ে ১২টায় ২০ সদস্যের একটি প্রতিনিধি দল গুলশানে বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা করতে চাইলে পুলিশ ৬ জনকে দেখা করার অনুমতি দেয়।