আদালতে মির্জা ফখরুল : ১০ দিনের রিমান্ড আবেদন
গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তারেক মঈনুল ইসলাম ভূইয়ার আদালতে ফখরুলকে হাজির করে এ আবেদন জানায় পুলিশ। গত ৪ জানুয়ারি গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে মির্জা ফখরুল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।
অন্য সূত্রে জানা যায়, ফখরুলকে পল্টন, চকবাজার, শাহবাগ ও তুরাগ থানার মামলায়ও শ্যোন অ্যারেস্ট দেখানো হতে পারে। গত মঙ্গলবার বিকাল ৪টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেসক্লাব হতে গ্রেফতার করে ডিবি পুলিশ।