বৈশাখী মেলায় সারাদিন ঘুরবেন, রাতের স্কিনকেয়ারে যা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:২৩ পিএম, ১৪ এপ্রিল ২০২৬
সারাদিন ঘুরাঘুরির পর রাতে স্কিনকেয়ার করা কিন্তু খুবই জরুরি

পহেলা বৈশাখ মানেই রঙিন পোশাক, মেলা, ঘুরে বেড়ানো আর সারাদিনের আনন্দে ভরপুর সময়। তবে এই আনন্দের মাঝেই রোদ, ধুলাবালি, ঘাম আর মেকআপের কারণে ত্বক বেশ ক্লান্ত হয়ে পড়ে। তাই দিনের শেষে সঠিক যত্ন না নিলে ত্বকে দেখা দিতে পারে ব্রণ, র‍্যাশ কিংবা শুষ্কতা।

খুব সহজ কিছু ধাপ মেনে চললেই রাতে ত্বককে আবার ফ্রেশ ও সুস্থ রাখা সম্ভব। সারাদিন ঘুরাঘুরির পর রাতে স্কিনকেয়ার করা কিন্তু খুবই জরুরি। আসুন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন এবং কীভাবে স্কিনকেয়ার করবেন জেনে নিন-

১. ভালোভাবে মুখ পরিষ্কার করুন

সারাদিনের ধুলো-ময়লা ও মেকআপ ত্বকের রোমকূপ বন্ধ করে দেয়। তাই বাসায় ফিরে প্রথমেই একটি মাইল্ড ফেসওয়াশ বা ক্লেনজার দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন। প্রয়োজনে ডাবল ক্লেনজিং (মেকআপ রিমুভার + ফেসওয়াশ) করতে পারেন।

২. টোনার ব্যবহার করুন

মুখ পরিষ্কার করার পর টোনার ব্যবহার করলে ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক থাকে এবং রোমকূপ টাইট হয়। গোলাপজলও প্রাকৃতিক টোনার হিসেবে ব্যবহার করতে পারেন।

৩. হালকা এক্সফোলিয়েশন

মেলায় ঘোরাঘুরির পর ডেড স্কিন জমে যেতে পারে। সপ্তাহে ১-২ দিন হালকা স্ক্রাব ব্যবহার করলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল থাকে।

৪. সিরাম বা ফেস অয়েল ব্যবহার করুন

ত্বককে দ্রুত রিকভার করতে ভিটামিন সি বা হাইড্রেটিং সিরাম ব্যবহার করতে পারেন। এটি ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়। এক্ষেত্রে নায়াসিনামাইট সিরাম ব্যবহার করা যেতে পারে।

৫. ময়েশ্চারাইজার লাগানো জরুরি

দিনভর রোদে থাকার কারণে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই রাতে ভালো একটি ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যাতে ত্বক নরম ও হাইড্রেটেড থাকে।

৬. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন

স্কিনকেয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ঘুম। অন্তত ৬-৮ ঘণ্টা ঘুমালে ত্বক নিজে থেকেই রিফ্রেশ হয়ে যায়।

আরও পড়ুন
পহেলা বৈশাখে ঘুরতে বের হলে যেসব জিনিস সঙ্গে রাখবেন
পহেলা বৈশাখে কেমন পোশাক পরবেন

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।