র‌্যাব-পুলিশ ও বিজিবি দিয়ে কতদিন চলবে : মুস্তফা কামাল


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ২০ জানুয়ারি ২০১৫

র‌্যাব, পুলিশ ও বিজিবি দিয়ে খুব বেশি দিন আইন শৃংখলা রক্ষা ও পরিবহন ব্যবস্থা সচল রাখা যাবে না বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার একনেক সভা শেষে সাংবাদিকদের বিফ্রিং কালে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

তিনি বলেন, এভাবে চলা যায় না। আমাদের স্থায়ী সমাধানে আসতে হবে। এই জ্বালাও পোড়াও থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে অর্থনীতি ক্ষতি গ্রস্থা হবে। সসিংসতা বন্ধ হতে হবে। সমাধান খুজে বের করতে হবে। রাজনীতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে হবে।
 
তার মতে, রাজনীতিকরা অপরাধ করলে তাদের সাজা দেওয়া যেতে পারে। তবে নিরীহ সাধারণ মানুষকে কেন। গাড়ি চালক, শিক্ষার্থীরা কেন পুড়ছে। তাদের হত্যা করতে পারি না। সাধারণ মানুষকে রাজনীতির উপকরণ করা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আরো বলেন, সহিংস রাজনীতি কেউ চায়না। অর্থনীতি ভালো চলছিলো। অনেক দূর এগিয়ে এখন বাধার মধ্যে পড়ছি।

এসআর/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।