হত্যাকাণ্ডের বিচারে ছাত্রদলের অঙ্গীকার


প্রকাশিত: ০১:৫২ পিএম, ২১ জানুয়ারি ২০১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ছাত্রদল নেতাদের হত্যার সাথে বর্তমান প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীপরিষদ সরাসরি জড়িত বলে অভিযােগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বুধবার সন্ধ্যায় ছাত্রদল দফতর সম্পাদক মো: আবদুস সাত্তার পাটওয়ারি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব অাহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এই অভিযোগ করেন।

বিবৃতিতে তারা বলেন, অঙ্গীকার করছি এই দেশে যে দিনই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসীন হবে সেদিন অবশ্যই এই সব অবৈধ হত্যাকাণ্ডের বিচারের ব্যবস্থা করা হবে।
 
তারা আরো বলেন, বর্তমান সরকারের অবৈধ প্রধানমন্ত্রী যিনি ২০০৬ সালে প্রকাশ্যে ঘোষণার মাধ্যমে লগি-বৈঠা দিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছিলেন তার মুখে কাউকে খুনি বলা বা খুনের বিচারের হুমকি দেয়া একেবারেই হাস্যকর।

সরকারকে অনুরোধ জানিয়ে ছাত্রদলের এই শীর্ষ দুই নেতা বলেন, সময় থাকতে হত্যা, দমন-পীড়ন বন্ধ করুন। স্বৈরাচারী আচরণ ছেড়ে গণতান্ত্রিক আচরনের সাথে নিজেদেরকে মানানোর চেষ্টা করুন। অন্যথায় সময়ের সাথে আপনারা ইতিহাসের আস্থাকুড়ে নিক্ষিপ্ত হবেন।

-এমএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।