প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাঈদ খোকন
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সাঈদ খোকন। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি এ সাক্ষাৎ করেন। খোকনের ব্যক্তিগত সহকারী হাবিবুল ইসলাম সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্যার (সাঈদ খোকন) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। এ সময় স্যার প্রধানমন্ত্রীকে তার মনোনয়নপত্র ক্রয়ের বিষয়টি অবহিত করেন। সাক্ষাতে প্রধানমন্ত্রী সাঈদ খোকনকে চূড়ান্তভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন বলেও জানান তিনি।
এএইচ/আরআই