খালেদার কার্যালয়ে ২১ আমন্ত্রণপত্র


প্রকাশিত: ০৯:১২ এএম, ২৫ মার্চ ২০১৫

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ২১টি আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কার্যালয়ে পাঠানো হয়েছে।

বুধবার বেলা ১টা ৫০ মিনিটে বঙ্গভবনের দুই কর্মকর্তা আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম বাবু এ আমন্ত্রণপত্র নিয়ে আসেন।

এ সময় চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই আমন্ত্রণপত্রগুলো গ্রহণ করেন।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।