আদালতের চিঠি ফেরত দিলেন খালেদা


প্রকাশিত: ০৯:৩১ এএম, ২৫ মার্চ ২০১৫

ঢাকা মহানগর অর্থঋণ আদালত থেকে প্রেরিত একটি চিঠি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় থেকে ফেরত দেওয়া হয়েছে। বুধবার বেলা ২টা ১৫ মিনিটে আকবর নামের এক ব্যক্তি ওই চিঠি নিয়ে আসেন।

এরপর চেয়ারপারসনের মিডিয়া উইং চিটিটি গ্রহণ করে। চিঠিগুলো ভেতরে নেয়ার কিছুক্ষণ পর আবার ফেরত দেওয়া হয়।

সূত্র জানায়, অর্থঋণ আদালত থেকে পাঠানো চিঠিটি খালেদা জিয়া, কোকোর স্ত্রী শর্মিলা রহমান, কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের নামে ইস্যু করা ছিল।

এমএম/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।