আপিলেও টিকলেন না মিন্টু


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

আসন্ন সিটি নির্বাচনে ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর আপিল আবেদনের শুনানি শেষে তার মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে তিনি সিটি নির্বাচন থেকে ছিটকে পড়লেন। শনিবার সন্ধ্যায় সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিলের শুনানি শেষে এ রায় দেয়া হয়।

এর আগে গত ২৫ মার্চ বুধবার সিটি নির্বাচনে ঢাকা উত্তরের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি, যা ১ এপ্রিল বুধবার মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তারা।

পরে মিন্টুর আইনজীবী ব্যারিস্টার এহসানুর রহমান রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। যা শনিবার আবারও বাতিল করা হলো।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।