ফিরোজাতে খালেদা-শাদোশিমার বিদায়ী সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো শাদোশিমা। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় তিনি এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেরিয়ে আসেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, শাদেশিমা খালেদা জিয়ার সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।
এমএম/আরএস