সিটি নির্বাচন : বিএনপিপন্থী আইনজীবীদের ৩ কমিটি


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ১২ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে তিনটি কমিটি গঠন করেছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মুখপাত্র ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরমধ্যে বিএনপি সমর্থক মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে নির্বাচন পরিচালনা ও প্রচারণায় কাজ করবে দু’টি কমিটি। এছাড়া নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণে থাকবে ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি।

ঢাকা সিটি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য নির্বাচনী ফোরাম নামে ওই কমিটির নেতৃত্বে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারণাসহ সার্বিক সহযোগিতার জন্য গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে।

অপরদিকে উত্তরে কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করবেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

প্রসঙ্গত, এর আগে আদর্শ ঢাকা আন্দােলনের ব্যাপারে বিএনপি সমর্থিত বুদ্ধাজীবী ও পেশাজীবীরা নির্বাচনকে কেন্দ্র করে সহস্যাধিক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছেন।

এমএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।