সাঈদ খোকন এখন আব্বাসপত্নীর ভাতিজা


প্রকাশিত: ০৮:১৩ এএম, ১৬ এপ্রিল ২০১৫

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ভাতিজা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী সাঈদ খোকন। নির্বাচনী প্রচারণায় নেমে আফরোজা আব্বাসকে ‘চাচি’ সম্বোধন করার একদিন পর তিনি খোকনকে ভাতিজা বলে সম্বোধন করেন।

বৃহস্পতিবার যাত্রাবাড়ীতে ভোট চাইতে গিয়ে আফরোজা আব্বাস সাঈদ খোকনের উদ্দেশ্যে বলেন, তুমি আমার সন্তানের মতো। তুমি তোমার মতো কাজ কর। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দাও।

আগের দিন আফরোজা আব্বাসকে ‘চাচি’ সম্বোধন করে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা নিয়ে নির্বাচন কমিশনে যেতে বলেন খোকন।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খোকন দেওয়ালে পোস্টার লাগানোসহ নানাভাবে নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন বলে অভিযোগ করেছেন আফরোজা।

বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে সকালে সায়েদাবাদে প্রচার শুরু করেন আফরোজা। সেখানে পথসভা করে যান যাত্রাবাড়ীতে। এ সময় বিএনপির অনেক নেতাতকর্মীকে তার সঙ্গে দেখা যায়।

নির্বাচনী প্রচারে নানাভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, সব সময় সাদা পোশাকের লোকজন তাদের পাশে ঘোরাঘুরি করে। লোকজনকে ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। পোস্টার লাগাতে গেলে হয়রানি করা হয়। পোস্টার লাগলে পরে তা ছিঁড়ে ফেলা হচ্ছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।