শ্লীলতাহানির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী নির্যাতন, শ্লীলতাহানি এবং প্রশাসনের নিরবতার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল সাড়ে ৮টায় বকশিবাজার মোড়ে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আলমগীর হাসান সোহান।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন, অর্থসম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঢাবি ছাত্রনেতা রজিবুল ইসলাম, আবু ফয়সাল জিহাদ, মো. লহোসেন, হাফিজুর রহমান, আল ইমরান রিপন, আনিসুর রহমান শামীম, আমিনুর রহমান, আলমগীর কবির, শফিকুল ইসলাম, মোতাসিম বিল্লাহ, হারুন, তৌহিদ, শামীম, শিমুল, রঞ্জু, জাহাঙ্গীর ইমন, ফারুক, প্রিন্স, মোহন, ইমরান, নয়ন, জাকির রোকনুজ্জান, শান্ত প্রমুখ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে আলমগীর হাসান সোহান বলেন, নববর্ষের দিনে টিএসসিতে ছাত্রী নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনায় অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে। একই সঙ্গে একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সকল দোষীদের শাস্তি দিতে হবে।
এমএইচ/বিএ/আরআইপি