নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
রাজধানীর কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়ি বহর হামলার মুখে পড়ার পর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে জাগো নিউজকে জানিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারে নেমেছিলেন তিনি। সোমবার বিকেলে তার বহরে হামলার পর তিনি এ সংবাদ সম্মেলন ডাকেন।
এমএম/বিএ/আরআই