নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়া
রাজধানীর বাংলামোটরে হামলার শিকার হওয়ার পর নয়াপল্টন দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
এদিকে নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়ার আগমনের সংবাদ শুনে দলটির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। কার্যালয়ের ভেতর খালেদা জিয়া বিশ্রাম নিচ্ছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম ভুইয়া।
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে পঞ্চম দিনের মতো রাস্তায় নেমেছেন তিনি।
#খালেদার গাড়িবহরে ফের হামলা
এমএম/বিএ/আরআইপি