বুয়েট সভাপতি-সম্পাদককে বহিষ্কারে ছাত্রলীগের নিন্দা


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২২ এপ্রিল ২০১৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি শুভ্রজোতি টীকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনককে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার বিকেলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এমন সিদ্ধান্তের ফলে তার অতীত ঐতিহ্য ও প্রগতিশীল চেতনা হারিয়েছে বুয়েট। এ সিদ্ধান্তের ফলে মৌলবাদ ও জঙ্গীবাদী গোষ্ঠী আবার মাথাচারা দিয়ে উঠবে এবং ঘাতকদের উস্কানিদাতা শিক্ষক জাহাঙ্গীর আলমকে রক্ষা করার জন্য বুয়েট এই সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে তারা গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। নতুবা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুশিয়ারি দেয়া হয়।

এমএইচ/বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।