নয়াপল্টনে শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা উপস্থিত রয়েছেন।
বিকেলে রাজধানীর বাংলামোটরে দুর্বৃত্তদের হামলার শিকার হওয়ার পর নয়াপল্টন কার্যালয়ে অবস্থান নেন খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন তিনি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে ভোট চাইতে পঞ্চম দিনের মতো রাস্তায় নামেন তিনি।
#নয়াপল্টন কার্যালয়ে খালেদা জিয়া
এমএম/বিএ/আরআইপি