সিটি নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছেন খালেদা : কামরুল


প্রকাশিত: ০২:০৩ পিএম, ২২ এপ্রিল ২০১৫

সংগঠনের প্রার্থীদের সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী করতে পারবে না জেনেই বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। মহান মে দিবস পালনের কর্মসূচি নির্ধারণ করতেই এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় কামরুল ইসলাম বলেন, জনগণ বিএনপির সঙ্গে না থাকায় তারা বুঝতে পেরেছে তাদের প্রার্থীদের বিজয়ী হবার সম্ভবনা কম। তাই খালেদা জিয়া নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করছেন।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সহ সভাপতি মুকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায় প্রমুখ বক্তব্য রাখেন।

একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।