চঞ্চলের মৃত্যুতে যুবলীগের শোক
আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এনায়েত কবির চঞ্চলের মৃত্যুতে সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
বুধবার এক শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাদ আসর ধানমন্ডি ৭ নম্বর রোড বাইতুল আমান জামে মসজিদে এবং বাদ মাগরিব ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
একে/আরআই